ফটিকরায় মন্ডল যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ভারত মায়ের বীর সন্তান, অখন্ড ভারত নির্মানের দিশারী তথা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে ফটিকরায় মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রবিবার এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহোদয়। সভায় উপস্থিত যুব মোর্চার মন্ডল সভাপতি প্রিতম বিশ্বাস, ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উক্ত রক্তদান শিবিরে ৬ জন মহিলা রক্তদাতা সহ মোট ৫২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
মন্ত্রী ফটিকরায় মন্ডল যুব মোর্চার সকল কার্যকর্তাদের হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা। এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানকারীদেরও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*