বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কুইন আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে রাজ্যের রাজ্যিক ফল কুইন আনারস পাঠানো হয়। শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কুইন প্রজাতির আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে পাঠালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার রাজধানীর আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্টের মাধ্যমে ৫০০ কেজি কুইন আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে পাঠানো হয়।
জানা যায়, এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০০ বাক্স কুইন আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বাক্সে ৬টি করে আনারস রয়েছে। প্রতি আনারসের ওজন প্রায় ৭৫০ গ্রাম করে মোট ৫০০ কেজি আনারস পাঠানো হয়েছে।
এদিন আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্টে ত্রিপুরার হর্টিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডঃ দীপক বৈদ্য উপস্থিত থেকে সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। সব সময় চেষ্টা করা হয় যেন প্রতীক হিসেবে কিছু মাধ্যমে বিনিময়ের দ্বারা এই সুসম্পর্ক বজায় থাকে। রাজ্যের কুইন জাতীয় আনারস এমনই একটা মাধ্যম। রাজ্যের এই সুস্বাদু ফল শুভেচ্ছা হিসেবে প্রেরণের মাধ্যমেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*