আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || ত্রিপুরা এনসিসি ১৩নং ব্যাটেলিয়ানের বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয় বুধবার। এদিন আগরতলা এন এস আর সি সি হলে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডেন কর্নেল সি রাজশেখর, কর্ণেল বিনয় রাউথান সহ অন্যান্যরা। এদিন বার্ষিক এই ক্যাম্পের উদ্বোধন করলেন শিলচর গ্রুপ কমান্ডেন ব্রিগেডিয়ার কপিল সুদ।
