সামান্য বৃষ্টিতে জলমগ্ন শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই || বর্ষার শুরুতে সামান্যবৃষ্টিতে জলমগ্ন শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সোমবার এমনচিত্র লক্ষ্য করা যায়। দেখা যায়, বিদ্যালয়ের সমস্ত কক্ষে জলমগ্ন হয়ে রয়েছে। শুধুমাত্র রুমে নয় বিদ্যালয়ের সর্বত্র জলমগ্ন। সঠিকভাবে জল নিষ্কাষনের ব্যবস্থা না থাকার ফলে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এতে করে বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। এই বিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের নিকট জানতে চাইলে বিদ্যালয় কতৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*