আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটির যৌথ উদ্যোগে এক মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ জুলাই, শুক্রবার, বেলা সাড়ে দশটায় সুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে মিডিয়া ওয়ার্কশপ অন এইচআইভি/এইডস্ শীর্ষক এই ওয়ার্কশপ সার্বিকভাবে আয়োজন ও ব্যবস্থাপনায় থাকছে ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটি। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আয়োজিত মিডিয়া ওয়ার্কশপে সারা রাজ্য থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সমস্ত জেলা ইউনিট থেকে প্রায় শতাধিক প্রতিনিধি অংশ নেবে বলে নাম নথিভুক্ত করেছেন।
উল্লেখ্য, সারা রাজ্যের সকল জেলা ইউনিট থেকে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিনিধিদের ওইদিন সকাল দশটার মধ্যে কর্মশালায় অংশ নিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
