জিবি বাজার ব্যবসায়ী সমিতির ১৫ সদস্যের নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || আগরতলা পুর নিগম প্রত্যেকটি বাজারকে আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। বাজার সুন্দর হলেই হবে না ক্রেতা বিক্রেতার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহ বিভিন্ন  ক্ষেত্রে বাজার পরিচালনার জন্য বাজার কমিটি গঠিত হয়ে থাকে। সেরকমই জিবি বাজার ব্যবসায়ী সমিতির ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
বুধবার অনুষ্ঠিত হয় নতুন কমিটির শপথ গ্রহণ। এদিন জিবি বাজার ব্যবসায়ী সমিতির ১৫ সদস্যের নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান নতুন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগামী দিন এই কমিটি বাজার পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই কমিটির সভাপতি হিসেবে চিত্তরঞ্জন দত্ত ও সম্পাদক হিসেবে সুব্রত ঘোষ নির্বাচিত হয়। পাশাপাশি বাকি ১৩ জনকেও মেয়র শুভেচ্ছা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*