দক্ষিন জেলা পরিষদের নির্বাচনে নিতিশ (সুমন) দেবনাথের নাম ঘোষনার পর সকলের মধ্যে ব্যাপক উৎসাহ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই || পঞ্চায়েত ও জেলাপরিষদের নির্বাচনের দিনক্ষন ঘোষনার পর রবিবার জেলাপরিষদের নির্বাচনের জন্য বিজেপি মনোনিতপ্রার্থীর নাম ঘোষনা করা হয়। এর মধ্যে দক্ষিন জেলা পরিষদের নির্বাচনে ৭ নম্বরে বিজেপি মনোনিত প্রার্থী হিসাবে নিতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথের নাম ঘোষনা করা হয়েছে। এই নাম প্রকাশের পর থেকে শান্তিরবাজারে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। সুমন দেবনাথ বিগত দিনেও লোকজনের সুখে, দুঃখে সকলের পাশে দাঁডিয়েছেন। বর্তমান সময়ে নির্বাচনে জয়লাভ করলে সুমন দেবনাথ সকলের উন্নয়নে আরো বেশি পরিমানে কাজ করবে বলে সকলে আশা ব্যাক্ত করেন। শান্তিরবাজারবাসী চাইছে নিতিশ দেবনাথকে দক্ষিন জেলা পরিষদের সভাধিপতির পদে দেখতে। এখন শুধু সময়ের অপেক্ষা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*