বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুলাই || হাতেগুনা কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার জেলা পরিষদের বিজেপি মনোনিত প্রার্থীরা দক্ষিন ত্রিপুরা জেলাশাসকের নিকট মনোনয়ন পত্র জমা করেন। মঙ্গলবার পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত নির্বাচনের জন্য বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট মনোনয়ন পত্র জমা করলো বিজেপি মনোনিত প্রার্থীরা।
এদিন মনোনয়ন পত্র জমা শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ জানান, প্রায় সব কয়টি আসনে মনোয়ন জমা হয়েছে। বাকি কিছু আসন সংখ্যা রয়েছে সেগুলি আগামী ১৮ তারিখ জমা করা হবে। মন্ডল সভাপতি জানান, বিরোধীরা সঠিকভাবে প্রার্থী খুঁজে পাচ্ছে না। উনারা অপপ্রচার চালাবে উনারা মনোনয়ন পত্র জমা করতে পারছে না। মনোনয়ন পত্র জমা করার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মন্ডল সভাপতি। তিনি জানান, ভোটে জয়ী হয়ে বিগত দিনে অর্ধসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করা হবে এবং সকলের সার্বিক উন্নয়নে কাজ করা হবে।
এদিন এই মনোনয়ন পত্র জমা করার অনুষ্ঠানে অংশগ্রহন করে মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপি’র দক্ষিন জেলার কৃষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব তথা জেলা পরিষদের ৭নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী সুমন দেবনাথ, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।
