বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুলাই || বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় নিহত এক ব্যাক্তি। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করে।
জানা যায়, মৃত ব্যক্তি গোমতী জেলার কিল্লা এলাকার বাসিন্দা কমলা মোহন জমাতিয়া। সে সাব্রুম থানায় কনষ্টেবল পদে কর্মরত অবস্থায় রয়েছে বলে জানা যায়। আজ রাত্রিবেলায় উনার ডিউটি ছিলো। তাই নিজ বাড়ী থেকে টি আর ০৩ কে ৯২৬৯ নম্বরের বাইকে করে সাব্রুমের উদ্দ্যেশ্যে যাবার পথে বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন আসার পর টি আর ০১ এ ইউ ১৬১৯ নম্বরের মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। জানা যায়, মালগাড়ীটি আগারতলার দিকে যাচ্ছিলো। মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় কমলা মোহন জমাতিয়া। দুর্ঘটনাগ্রস্থ মালবাহী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মনপাথর ফাঁড়ী থানার পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় ট্রাকটিকে আটক করা হয়। মৃতদেহ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে রয়েছে। বুধবার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।
