ন্যাশনাল গ্ৰ্যাপলিং চেম্পিয়ানসিপের দ্বিতীয় দিনে ত্রিপুরা টিম ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || রবিবার হরিয়ানার এম ডি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ১৭’তম সিনিয়র ন্যাশনাল গ্ৰ্যাপলিং চেম্পিয়ানসিপের দ্বিতীয় দিনে ত্রিপুরা টিম দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
অনূর্ধ্ব ৩৫-৬০ বয়স বিভাগে শ্যামল চন্দ্র আচার্য্য ৮৪ কেজিতে নো ঘি ও ঘি ইভেন্টে দুটি স্বর্ণ পদক অর্জন করেছে এবং অনূর্ধ্ব ২০+ বয়স বিভাগে ১০০ কেজিতে শিবম আচার্য্য নো ঘি ইভেন্টে রৌপ্য পদক ও ঘি ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
শ্যামল চন্দ্র আচার্য্য ত্রিপুরা রাজ্য পুলিশে কর্মরত। উনার বয়স এখন ৫৬। এই বয়সে গ্ৰ্যাপলিং (কুস্তি) খেলায় ৩৫ বছরের ছেলেদের সাথে ফাইট করে স্বর্ণ পদক অর্জন করে ত্রিপুরা রাজ্যের মধ্যে উনি রেকর্ড গড়েছেন। উনার এতো বড়ো সাফল্যে গ্ৰ্যাপলিং এসোসিয়েশন অফ ত্রিপুরার সকল সদস্যরা এবং ত্রিপুরা গ্ৰ্যাপলিং (কুস্তি) দলের কোচ উত্তম আচার্য্য খুবই খুশি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*