দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত চিত্র সাংবাদিক, দুষ্কৃতিকারীদের শাস্তির দাবীতে থানায় ডেপুটেশন প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর || সোমবার ভোররাতে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য তথা টাইমস টোয়েন্টিফোর এর চিত্র সাংবাদিক সুজিত আচার্য নিজের পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত হন। তাতে তিনি গুরুতরভাবে আহত হন। সোমবার ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা রাজধানীর আমতলী থানায় গিয়ে ওসি’র কাছে একটি ডেপুটেশন দেন।
ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাম্প্রতিককালে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা প্রচন্ড উদ্বেগ প্রকাশ করে। দিন দিন সাংবাদিকদের উপর এহেন আক্রমণের ঘটনার জন্য ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জানায়। ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনার জন্য পুলিশের কাছে সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়।
ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা জানান, এটা ব্যক্তিগতভাবে শুধু সাংবাদিক সুজিত আচার্যের উপর নয়, এটা সমগ্র সাংবাদিক পরিবারের উপর আক্রমণ।
কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাবে, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।
এই ঘটনায় এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে আমতলী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবী করে এই ধরনের ঘটনায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তীব্র নিন্দা জানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*