আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || আধ্যাত্মিক গুরু ও মানবতার পথপ্রদর্শক শ্রী শ্রী রবিশঙ্কর জীর ৬৯’তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘আর্ট অফ লিভিং’ ত্রিপুরা এপেক্স বডির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শ্রী শ্রী রবিশঙ্কর জী কেবল একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি মানবকল্যাণ, শিক্ষাদান এবং সুস্থ সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। রক্তদান শিবিরের মাধ্যমে তাঁর জন্মজয়ন্তী উদযাপন নিঃসন্দেহে এক মহতী উদ্যোগ।”
তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার এই ধরনের মানবিক কার্যক্রমকে সর্বদা উৎসাহ ও সহায়তা করে যাবে।
অনুষ্ঠানে বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
এই শিবির শুধু রক্তদানই নয়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মুখ্যমন্ত্রীর উপস্থিতি শিবিরের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় এবং এটি ত্রিপুরার সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নিদর্শন হয়ে উঠে।
