৬টি দোকানে চুরি, রক্ষা পায়নি সরকারি নায্যমূল্যের দোকান সহ ডাকঘরের কার্যালয়

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ মে || রবিবার রাতে শান্তিরবাজার মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় সংলগ্ন ৬টি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরদের হানা থেকে রক্ষা পায়নি স্থানীয় সরকারি নায্যমূল্যের দোকান ও পোষ্ট অফিসের কার্যালয়। সোমবার সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে এই বিষয়ে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। চুরির খবর পেয়ে থানা বাবুরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসে। স্থানীয় লোকজন ও দোকানদাদের অভিযোগ, বিগতদিনেও এই বাজারে চুরি সংগঠীত করেছিলো নিশিকুটম্বের দল। বগাফা বাজারে পুলিশ সঠিকভাবে টহলদারী করলে এই ধরনের চুরিকান্ড ঘটতো না বলে জানান লোকজনেরা। সকলে চাইছে পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করুক। এখন দেখার বিষয় চুরিকান্ডের সাথে জরিতদের আটক করতে এবং বগাফা বাজার এলাকায় চুরি বন্ধ করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*