ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে ৯৭৫ জনের মধ্যে নিয়োগপত্র বণ্টন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে ক্রমাগত শূন্যপদ পূরণ করে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটাচ্ছে রাজ্য বিজেপি সরকার। এরই ধারাবাহিকতায় ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে মোট ৯৭৫ জনের মধ্যে নিয়োগপত্র বণ্টন করা হয়। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত নিয়োগপত্র বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, মন্ত্রী টিংকু রায়, সুধাংশু দাস, শুক্লা চরণ নোয়াতিয়া, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ রাজ্য মন্ত্রীপরিষদের অন্যান্য মন্ত্রীগণ। অনুষ্ঠানে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ত্রিপুরা পুলিশ গৌরবের সহিত ১৫০ বছরের অধিক সময়কাল ধরে রাজ্যের সেবায় কর্মরত রয়েছে। বিগত দশকে রাজ্যে অপরাধের হার কমিয়ে আনার সাথে সাথে আগামী দিনে নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করার দিশায় স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে ত্রিপুরা পুলিশে ৯৭৫ জনকে কনস্টেবল পদে নিয়োগপত্র প্রদান করা হয় আজ।
তিনি বলেন, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৪৩ পুরুষ ও ৩৩২ জন মহিলাকে এই অফার তুলে দেওয়া হয়। তাঁদের সকলের নয়া কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*