প্রকাশিত হল সিবিএসই’র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল

জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ১৩ মে || সিবিএসই’র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল মঙ্গলবার। সব পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়।
এইবার দেশজুড়ে সিবিএসই’র উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গতবারের থেকে যা ০.৪১ শতাংশ বেশি বলে জানিয়েছে বোর্ড। চলতি বছরে ১৭, ০৪, ৩৬৭ ছাত্রছাত্রী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় বসেছিলেন ১৬,৯২,৭৯৪ জন। উর্ত্তীণ হয়েছেন, ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারে ছাত্রীরা, ছাত্রদের থেকে এগিয়ে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাডের এক ঘণ্টা পর প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)’র?মাধ্যমিক ফলাফল। পরীক্ষা শেষের ৫৬ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এ বছর পাশের হার ৯৩.৬৬ শতাংশ। যা গত বছর ছিল ৯৩.৬০ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে .০৬ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ, ছেলেদের পাশের হার ৯২.৬৩ শতাংশ এবং রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ। অর্থাৎ, সার্বিক পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ২.৩৭ শতাংশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*