আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || রাজ্যের শিক্ষা দপ্তরের অন্তর্গত সদ্য অফারপ্রাপক ২২৮ জন আন্ডার গ্রেজুয়েট টিচার (UGT) এবং গ্রেজুয়েট টিচারদের (GT) কাগজপত্র চেকিং শুরু হয়। এরপর তাদের এপয়েন্টমেন্ট প্রদান করা হবে বলে জানালেন দপ্তরের জয়েন ডাইরেক্টর হর্ষিতা বিশ্বাস। বৃহস্পতিবার রাজধানীর শিশুবিহার স্কুলে এই প্রক্রিয়া শুরু হয়। 
