সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ মে || একটি বিরল ঘটনা ঘটলো গন্ডাছড়ায়। আর এই বিরল ঘটনার দৃশ্যটি প্রত্যক্ষ করলো একটি জনজাতি অধ্যুষিত গ্রামের লোকজন। ঘটনাটি ঘটে গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের তারাবন কলোনিতে। তারাবন কলোনির বাসিন্দা মুহিজয় ত্রিপুরা। মুহিজয় ত্রিপুরা একজন জুমিয়া। জুম চাষের পাশাপাশি হাঁস মোরগও লালন পালন করে থাকেন।কয়েক মাস পর পর মুরগির তলায় ডিম দিয়ে, ডিম ফুটিয়ে মোরগ ছানা লালন পালন করে থাকেন মুহিজয় ত্রিপুরা। অন্যান্য বারের মতোই কয়েক সপ্তাহ আগে একটি মুরগির তলায় ১৫টি ডিম দিয়ে তা দিতে বসায়। বুধবার ১৪টি ডিম ফুটে গেলেও একটি ডিম আর ফুটেনি। কেন একটি ডিম ফোটলো না তা দেখতে কৌতূহল বসত ডিমটি ভেঙে দেন মুহিজয় ত্রিপুরা। ডিমটি ভেঙে ছানাটিকে বের করে আঁতকে উঠে মুহিজয়। এক বিরল দৃশ্যর প্রথম স্বাক্ষী হলো মুহিজয় ত্রিপুরা। মুহিজয় ত্রিপুরা দেখতে পায় মোরগ ছানাটির পা রয়েছে চারটি। ৪টি পায়ের মধ্যে উপর অংশে রয়েছে দুইটি পা, নিচের অংশে রয়েছে দুইটি পা। উপর অংশের দুইটি পা অনেকটা বড় এবং নিচের দুইটি পা অনেকটাই ছোট। এই বিরল দৃশ্যটি দেখতে বৃহস্পতিবার দুপুর থেকে বহু কৌতূহলি মানুষ জন মুহিজয় ত্রিপুরার বাড়িতে হাজির হয়। সংবাদ পেয়ে সাব-জোনাল চেয়ারম্যান হিরণ্ময় ত্রিপুরা সহ সমাজসেবী হরিশ দেব্বর্মা মুহিজয়ের বাড়িতে গিয়ে চার পা ওয়ালা মৃত মোরগ ছানার বিরল দৃশ্যটি প্রত্যক্ষ করেন।
