বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় অ্যাম্বুল্যান্স প্রদান

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ মে || মানুষের প্রয়োজনে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় এবার অ্যাম্বুল্যান্স প্রদান। ৪৪-রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়ীকা নন্দিতা দেব্বমা রিয়াং তাঁর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নয় লক্ষ্য উনত্রিশ হাজার টাকা ব্যায়ে জগবন্ধু পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। বৃহস্পতিবার এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন এলাকার বিধায়ীকা নন্দিতা দেব্বমা রিয়াং, এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক চন্দ্র জয় রিয়াং, ডিসিএম দীলিপ দেব্বমা, এমওআইসি, সমাজ সেবী ক্ষত্রজয় রিয়াং সহ প্রমুখ্য ব্যক্তিত্বরা। এতে করে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকার সাধারণ জনগন উপকৃত হবেন। এছাড়াও মহকুমার তিনটি এডিসি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের জন্য স্কুল বেঞ্চ প্রদান করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*