বিশ্ব পরিবেশ দিবসে খোয়াই জুড়ে বৃক্ষরোপণে সব মহলের অংশগ্রহণ

গোপাল সিং, খোয়াই, ৫ এপ্রিল || সংকল্প সে সিদ্ধি—এই মন্ত্রে দীক্ষিত হয়ে ৫ই জুন, বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন প্রশাসন, রাজনৈতিক দল ও পৌর কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

বিজেপি’র উদ্যোগে পরিবেশ সচেতনতাঃ
খোয়াই জেলা কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজেপি খোয়াই জেলা কমিটি ও মন্ডল কমিটির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলীয় কার্যকর্তারা।
জেলা সভাপতি বিনয় দেববর্মা নিজের মায়ের নামে একটি বৃক্ষ রোপণ করে এই কর্মসূচিকে ব্যক্তিগত আবেগের ছোঁয়া দেন।
উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অনুকুল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ মন্ডল ও জেলা স্তরের নেতৃবৃন্দ।
এই কর্মসূচিকে “আগামী প্রজন্মের জন্য উপহার” হিসেবে বর্ণনা করেন নেতৃবৃন্দ।

খোয়াই পুর পরিষদের পরিবেশ বার্তাঃ
খোয়াই পুর পরিষদের উদ্যোগে বারবিল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয়।
উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুশ্রী চারু, পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তারা। পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের সম্প্রীতির পদক্ষেপঃ
খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ইভিএম ওয়্যারহাউস চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা শাসক রজত পন্থ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উদ্দেশ্য ছিল—সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে সক্রিয় পদক্ষেপ নেওয়া।

আজকের এই একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি খোয়াই জেলাবাসীর পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। সবুজ পৃথিবীর স্বপ্নপূরণে এই উদ্যোগ আগামী দিনেও চলুক—এই প্রত্যাশা সকলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*