গোপাল সিং, খোয়াই, ৬ এপ্রিল || শুক্রবার খোয়াই মহকুমায়, YTF খোয়াই জেলা সভাপতি প্রসমিত দেববর্মা, YTF রামচন্দ্রঘাট ব্লক সভাপতি রীতান দেববর্মা এবং YTF হলাহালি-আশারামবাড়ি ব্লক সভাপতি সপির দেববর্মা সহ YTF-এর কর্মীবৃন্দ মিলে বাংলাদেশি ও রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত ইস্যুতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক (SDPO)-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে:
“আমরা, এলাকার উদ্বিগ্ন নাগরিকগণ, বাংলাদেশি ও রোহিঙ্গা জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ তদন্ত ও অবিলম্বে গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি, যারা বেআইনিভাবে আমাদের এলাকার মধ্যে প্রবেশ করেছে বা অস্থায়ীভাবে অবস্থান করছে।
এই ধরনের অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসংখ্যার ভারসাম্যের জন্য একটি সম্ভাব্য হুমকি সৃষ্টি করে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে এই অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া হয়।”
স্মারকলিপিতে স্বাক্ষর করেন YTF-এর খোয়াই জেলা সভাপতি সুহেল দেববর্মা সহ মোট ৮ জন প্রতিনিধি যথাক্রমে, সংস্থার বর্তমান সভাপতি ডঃ ফ্রাসমিল দেববর্মা, রিহান দেববর্মা, সজির দেববর্মা, আন্দ্রেই দেববর্মা, ধ্যানজ্যোতি দেববর্মা, নেলসন দেববর্মা, সামির দেববর্মা, আরকু দেববর্মা।
এই বিষয়ে খোয়াই SDPO অফিস স্মারকলিপি গ্রহণ করেছে এবং স্বাক্ষরের মাধ্যমে তা নিশ্চিত করেছেন।
