জাতীয় ডেস্ক, আহমেদাবাদ, ১২ জুন || ২৪২ জন আরোহী ও ১২ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয় বিমানটি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। অনেকেই ছিলেন প্রবাস যাত্রায়।
জানা যায়, বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরু করেছিল লন্ডনের উদ্দেশে। কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই বিমানটা ভেঙে পড়ল শহরের মেঘানি নগরের ঠিক উপরেই। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। আগুনের হলকা ছড়িয়ে পড়ল জনবসতিতে।
বিমানটা ওড়ার পরপরই “মে-ডে” সংকেত পাঠায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনটার স্পীড ছিল প্রায় ২৭৫ কিমি প্রতি ঘণ্টা, উচ্চতা মাত্র ৬২৫ ফুট, সেই অবস্থাতেই ভেঙে পড়ে যান্ত্রিক ত্রুটির জেরে!
আপাতত ৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, মানসিক দিক থেকে তাঁরা চরম ভেঙে পড়েছেন। আশেপাশের বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত, আতঙ্ক ছড়িয়েছে শিশু বৃদ্ধ সবার মনে।
#ahmedabad #ahmedabadplanecrash #jaaechetaikori #airindianews #AirIndiaflight
