বারাবিল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন, খোয়াই পুর পরিষদের কাজে সন্তুষ্ট নগর উন্নয়ন সচিব

গোপাল সিং, খোয়াই, ১১ জুন || খোয়াই পুর পরিষদ পরিচালিত বারাবিলের টার্শিয়ারি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বুধবার পরিদর্শন করলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। কেন্দ্রের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং স্বচ্ছতা ও স্থায়িত্ব বজায় রাখার জন্য পুর পরিষদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য এবং খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক কুমারী চারু ভার্মা।সয়চিব মহোদয় কেন্দ্রের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ঘুরে দেখেন। তিনি খোয়াই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং একটি পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে পুর পরিষদ ও সংশ্লিষ্ট দলের প্রচেষ্টার প্রশংসা করেন। এই কেন্দ্রটি যে ‘স্বচ্ছ খোয়াই’ গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা আপ্পস  উল্লেখ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*