সংস্কৃতির আবহে মুখরিত খোয়াই, শুরু হলো তিন দিনব্যাপী হীরেন্দ্র সিনহা নাট্যোৎসব

গোপাল সিং, খোয়াই, ১২ জুন || খোয়াইয়ের সাংস্কৃতিক অঙ্গনে যোগ হলো এক নতুন মাত্রা। রাজ্যের অন্যতম বিশিষ্ট নাট্যসংস্থা ‘নাট্যসংসদ’-এর উদ্যোগে আজ সন্ধ্যায় খোয়াই পুরাতন টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হলো তিন দিনব্যাপী ‘দ্বিতীয় বর্ষ হীরেন্দ্র সিনহা নাট্যোৎসব-২০২৫’।
এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। মঞ্চ আলোকিত করেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মণ্ডলীর ভাইস-চেয়ারপার্সন সুব্রত চক্রবর্তী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, প্রবীণ সংস্কৃতিকর্মী কমলা রঞ্জন ভট্টাচার্য এবং বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা, সমীর কুমার দাস ও অনুকূল দাস।
বক্তারা নাট্যচর্চার প্রসারে নাট্যসংসদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবীণ নাট্যব্যক্তিত্ব হীরেন্দ্র সিনহার প্রতি শ্রদ্ধা জানান। আগামী দুই দিন বিভিন্ন নাটকের মঞ্চায়নের মাধ্যমে এই উৎসব চলবে, যা খোয়াইয়ের সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*