সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ জুন || কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলীর শান্তিপাড়া এলাকার খোয়াই নদীতে বুধবার সকালে মিললো এক সদ্যোজাত শিশুর মৃতদেহ। স্থানীয় কৃষকরা সকালে কৃষি জমিতে কাজ করতে গিয়ে নদীর জলে শিশুটিকে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে।
“পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা অবস্থায় থাকা সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি ছেলে সন্তান।”
সমাজে এধরনের নৃশংস ঘটনার কোনো স্থান নেই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
“এই ঘটনাটি আরও একবার সমাজের অন্ধকার দিকটিকে সামনে এনে দিল।
