নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিরবাজারে প্রকাশ্য জনসভা

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুন || নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ১১ বছর পূর্তি ও বিকশিত ভারতের অমৃলকাল সেবা, সুশাসন, গরীব কল্যানের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে শান্তিরবাজার অটল মার্কেটে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত শুক্রবার এই প্রকাশ্য জনসভায় প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রধান বক্তার পাশাপাশি এই জনসভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সপ্না মজুমদার, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি দীপায়ন চৌঁধুরী, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিজেপি’র দক্ষিন জোলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভিপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা।
এই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত ১১ বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার বিস্তারিত দিকগুলো জনসন্মুখে তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানবক্তা তথা মুখ্যমন্ত্রী জানান, বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অনেকটা এগিয়ে গেছে। গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালিন নরেন্দ্র মোদী কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার বিস্তারিত দিকগুলো জনসন্মুখে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যুবক, কৃষক ও মহিলাদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন। লোকজনের উন্নয়নস্বার্থে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে প্রধানমন্ত্রী। আজকের বক্তব্যের মধ্য দিয়ে অপরেশান সিদুরের গুরুত্বসম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। প্রযুক্তিগত অস্ত্রের মাধ্যমে ভারতের যুদ্ধ করার ক্ষমতা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিগত দিনে দুর্নীতির ও শোষনের রাজনিতি দেখা যেতো। বর্তমান সময়ে দুর্নীতির কোনো স্থাননেই। সকলের উন্নয়নপ্রকল্পে কাজ করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। লোকজনদের সুস্থ রাখতে ও সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদানে বিশেষ যোজনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রতিমাসে ‘মন কি বাত’ করেন। উনার মতো কোনো রাষ্ট্রনেতা এইধরনের কর্মসূচী হাতে নেন না বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের অর্থনিতি চতুর্থস্থানে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে বিশেষ স্থান অর্জন করবে বলে এই বক্ত্যবের মধ্যে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই প্রকাশ্য জনসভায় বিজেপি কর্মীসমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*