জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি, খোয়াই জেলাশাসকের কার্যালয়ে ম্যুরালের শুভ সূচনা

গোপাল সিং, খোয়াই, ২৪ জুন || খোয়াই জেলাশাসকের কার্যালয়ে মঙ্গলবার এক মনোমুগ্ধকর ম্যুরাল চিত্রের শুভ সূচনা করা হলো। ‘ধরতি আবা জন ভাগিদারী অভিযান’-এর মূল ভাবনাকে কেন্দ্র করে নির্মিত এই চিত্রকলাটি ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে।
এই অনন্য ম্যুরালটি কেবল একটি শিল্পকর্ম নয়, এটি ত্রিপুরার লোকজ সংস্কৃতি এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এর মাধ্যমে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর শিকড়, পরিচিতি এবং অংশীদারিত্বের চেতনাকে সম্মান জানানো হয়েছে, যা এক চিরন্তন বার্তা বহন করে।
এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং জিলা পরিষদের সদস্য অনুকূল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই উদ্যোগটি উপস্থিত সকলের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*