টিজেইউ তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ জুন || ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি.আর.সি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে TBSE এবং CBSE পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ে সবথেকে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অনুষ্ঠান শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্নধার প্রনব সরকার, ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক সন্তোষ গোপ, সংগঠনের খোয়াই জেলার সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক গোপেশ রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা এবং সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি জন্টু দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিনের এই অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে প্রধান অতিথি তথা বিধায়িকা কল্যানী সাহা রায়, সংগঠনের এই বিশেষ উদ্যোগ’কে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজে গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
এদিনের গোটা এই আয়োজন কে ঘিরে, উপস্থিত সকল‌ ছাত্রছাত্রী থেকে শুরু করে সাংবাদিক এবং সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*