গানে-কবিতায় বঙ্কিম স্মরণ, খোয়াইতে সাড়ম্বরে পালিত সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী

গোপাল সিং, খোয়াই, ২৬ জুন || সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ খোয়াই পুরাতন টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা ও আলোচনার মাধ্যমে বাংলা সাহিত্যের দিকপালকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দুপুর সাড়ে বারোটা নাগাদ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেববর্মা এবং দপ্তরের আধিকারিক দুলাল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের পরিবেশনায় ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং একটি কুইজ প্রতিযোগিতা, যা সমগ্র অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা দেয়।

বক্তারা তাঁদের ভাষণে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় অবদান তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ পৌঁছে দেওয়ার গুরুত্বের কথা বলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*