বিজেপি’র ‘জনজাতি চিন্তন শিবির’, প্রধানমন্ত্রীর সুশাসনের বার্তা পাহাড়ে পৌঁছেছে—বক্তব্য MDC ও বিধায়কদের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || বৃহস্পতিবার রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত হলো ভারতীয় জনতা পার্টির ‘জনজাতি চিন্তন শিবির’। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মিডিয়া ইন-চার্জ সুনীত সরকার, রাজ্যের বিভিন্ন নির্বাচিত স্বশাসিত জেলা পরিষদ সদস্য (MDC), বিধায়ক, ও দলীয় পদাধিকারীরা।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন আজ সমতল পেরিয়ে পাহাড়ের প্রতিটি কোণে পৌঁছে গেছে। উত্তর পূর্বাঞ্চল ও দেশের অন্যান্য জনজাতি অঞ্চলে দশকের পর দশক ধরে চলে আসা উপেক্ষার অবসান ঘটিয়ে, জনজাতি সমাজের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বিজেপি সরকার অগ্রণী ভূমিকা পালন করছে।
চিন্তন শিবিরে জনজাতি কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও সাফল্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সাংগঠনিক বিভিন্ন দিক ও ভবিষ্যৎ রণকৌশল নিয়েও বিস্তারিত পর্যালোচনা হয় বৈঠকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*