গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই || খোয়াইয়ে মাদক বিরোধী অভিযানে আরও একবার সাফল্য পেল সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট বাগাই এলাকা থেকে ৩০ কৌটা ব্রাউন সুগার সহ অনুপ শব্দ কর নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ সাদা পোশাকের পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে ছোট বাগাই এলাকায় অভিযান চালায়। সেখানে ব্রাউন সুগার বিক্রি করার সময় অভিযুক্ত অনুপ শব্দ করকে হাতেনাতে ধরা হয়। তাকে সঙ্গে সঙ্গে আটক করে খোয়াই থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি খোয়াই জেলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে মাদক কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। সাদা পোশাকের পুলিশের এই ধারাবাহিক সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে এবং এই অভিযান আগামীতেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
