শহীদ স্মরণে তৃণমূলের শ্রদ্ধাঞ্জলি, ত্রিপুরায় পালিত একুশে জুলাই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || ১৯৯৩ সালের ২১শে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে শহীদ ১৩ জন তৃণমূল কর্মীর স্মৃতিতে সোমবার শহীদান দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে আজ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা শান্তনু সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, প্রতিকৃতিতে মাল্যদান এবং নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এই দিনে শান্তনু সাহা বলেন, “একুশে জুলাই আমাদের কাছে শুধুই স্মরণ নয়, সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য আমরা বরাবরের মতোই লড়াই চালিয়ে যাব।”
দলীয় কর্মীদের উপস্থিতিতে আজকের দিনটি আরও একবার নতুন উদ্দীপনায় ভরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস পরিবারকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*