ট্রাক চালকের মৃত্যু: মুখ্যমন্ত্রী মানিক সাহার তরফে তাৎক্ষণিক পদক্ষেপ ঘোষণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || তেলিয়ামুড়ায় ট্রাক চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একাধিক তাৎক্ষণিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
তিনি রাজস্ব (ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা) সচিবের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তেলিয়ামুড়া মহকুমাশাসকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, খোয়াই জেলার জেলাশাসক এবং তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের ইনচার্জকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ৬ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন, ৪ লক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ও ২ লক্ষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।
বৃহস্পতিবার মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা মিহিরলাল দেবনাথের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুখ্যমন্ত্রী জানান, সরকার জনমানুষের আস্থা ও ন্যায়বিচার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*