মহকুমাভিত্তিক মেগা কুইজ প্রতিযোগিতা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগস্ট || শান্তিরবাজার মহকুমাশাসকের উদ্যোগে রবিবার শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে ৭৯’তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মহকুমাভিত্তিক মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক মনোজ কুমার সাহা, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী দেবাশিষ ভৌমিক প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য সরকারের শিক্ষা মানোন্নয়নে গৃহীত ও বাস্তবায়িত একাধিক কর্মসূচির কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, “এই ধরনের কুইজ প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের জ্ঞান ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।” মন্ত্রী মহকুমাশাসকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*