খোয়াইয়ে সাহিত্যচর্চার নতুন প্রয়াস: উন্মোচিত হলো ‘স্রোতস্বিনী খোয়াই’-এর প্রচ্ছদ

গোপাল সিং, খোয়াই, ১০ আগস্ট || রবিবার সন্ধ্যায় খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের এক গুরুত্বপূর্ণ সভায় আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিতব্য কবি সম্মেলনের রূপরেখা প্রস্তুত করা হয়েছে। এই সভাটি আধুনিক সাহিত্যচর্চার প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ফোরামের মুখপত্র ‘স্রোতস্বিনী খোয়াই’ সাহিত্য পত্রিকার প্রচ্ছদ উন্মোচনের মাধ্যমে। রাজ্য ও বহিরাজ্যের মোট ৫৮ জন লেখকের লেখায় সমৃদ্ধ এই পত্রিকাটি আধুনিক বাংলা সাহিত্যের ভাষা, আঙ্গিক ও শৈলীর বৈচিত্র্যকে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৪ই আগস্ট কবি সম্মেলনের মঞ্চে বিশিষ্টজনেদের হাতে এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*