আগরতলা, ১৯ জুন ।। আগামী ২২ জুন ত্রিপুরা জয়েন্ট এন্টাস বোর্ডের কাউন্সিলিং শুরু হতে যাচ্ছে। ঐ দিন সকাল ১০টায় মহিলা কলেজের মাতঙ্গিনী প্রীতিলতা প্রেক্ষাগৃহে কাউন্সিলিং শুরু হবে। প্রথমে পিসিবি গ্রুপে কাউন্সিলিং শুরু হবে, শেষে পিসিএম গ্রুপে কাউন্সিলিং শুরু হবে। কাউন্সিলিং টানা কয়েকদিন চলবে বলে জানায় ত্রিপুরা জয়েন্ট এন্টাস বোর্ডের চেয়ারম্যান সুরজিৎ চক্রবর্তী।
