আগরতলা, ২৩ জুন ।। মঙ্গলবার, বিশালগড় মহকুমা হাসপাতালে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি বিশালগড় বিভাগীয় কমটির উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। প্রয়াত জননেতা অনিল সরকার, সুধীর দাস, সুকুমার বর্মণ, প্রানগৌর দাস স্মরনে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি বিশালগড় মহকুমা হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করে বলে জানা গেছে।
