একই ধরনের স্কুল ইউনিফর্ম চাপানোর প্রতিবাদে এনএসইউআই-এর বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || একধরনের স্কুল ইউনিফর্ম চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হলো ত্রিপুরা প্রদেশ এন.এস.ইউ.আই। সোমবার সংগঠনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পরে মিছিলটি শিক্ষা দপ্তরের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রবল বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এন.এস.ইউ.আই নেতৃত্বের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে। তাদের দাবি, সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষাব্যবস্থাকে আরও গণমুখী ও সহজলভ্য করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিক্ষোভে উপস্থিত ছাত্রনেতারা জানান, বিষয়টি অবিলম্বে সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগঠন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*