জাতীয় ডেস্ক ।। কেরালা রাজ্যের মুসলিম নারী শিক্ষার্থীদের একটি কলেজে জিন্সের টাইট প্যান্ট, ছোট টপস ও লেগিংস পরা নিষিদ্ধ করা হয়েছে। উত্তর কেরালায় অবস্থিত মুসলিম উইমেন্স কলেজ নামের ওই প্রতিষ্ঠানটি ছাত্রীদের জন্য নতুন ‘ড্রেস কোড’ বা পোশাক বিষয়ক নীতিমালা নির্ধারণ করেছে এবং নতুন নীতিমালার অংশ হিসেবেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নীতি অনুযায়ী- জিন্সের টাইট প্যান্ট, শর্ট টপস এবং লেগিংসের পরিবর্তে শিক্ষার্থীদের সালোয়ার-কামিজ, চুড়িদার এবং ওভারকোট পরতে হবে। এর সাথে কেউ মাথা ও চুল ঢাকার জন্য ‘স্কার্ফ’ পড়তে চাইলে তারা ধূসর বা ছাই রঙের স্কার্ফ পড়তে পারবেন। ভারতীয় বার্তা সংস্থা- পিটিআই’র সূত্র উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, মুসলিম উইমেন্স কলেজের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে আগামী ৮ জুলাই থেকে। ওইদিন থেকেই শিক্ষার্থীদের পোশাকের ক্ষেত্রে এই নিয়ম মানতে হবে। কেরালার কোজিকোড জেলার কলেজটি পরিচালনা করে নাডাক্কাভুর মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস)। কলেজের অধ্যক্ষ বি. সীতালক্ষী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী জিন্সের টাইট প্যান্ট, শর্ট টপস এবং লেগিংস পরে আসতেন। তাই কলেজে আসার সময় শিক্ষার্থীদের পোশাকের ব্যাপারে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা এসব (জিন্সের প্যান্ট, শর্ট টপস এবং লেগিংস) পড়তে শিক্ষার্থীদের অনুমতি দিতে পারি না। শালের পরিবর্তে শিক্ষার্থীদের ওভারকোট পড়তে হবে।’ মুসলিম এডুকেশন সোসাইটির রাজ্য সভাপতি ফয়সাল গফুর বলেন, ‘নতুন এই পোশাক বিষয়ক নীতিমালা চালু করা হলে ধীরে ধীরে তা সবার জন্য প্রযোজ্য হবে।
