আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || আসন্ন দুর্গোৎসব উপলক্ষে রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বিশেষ উপহার ঘোষণা করল খাদ্য দপ্তর। সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রত্যেক রেশন কার্ডের বিপরীতে বিনামূল্যে প্রদান করা হবে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা এবং ১ কেজি চিনি।
খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দে গরিব থেকে মধ্যবিত্ত সমস্ত পরিবারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সরকারি ন্যায্যমূল্যের দোকান থেকে গ্রাহকরা এই সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে দপ্তর সূত্রে খবর।
