শান্তিরবাজারে বস্ত্রদান কর্মসূচী, খুশির আমেজ এলাকায়

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ সেপ্টেম্বর || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫’তম জন্মদিন উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ১৮ নং বুথের কামিনী দাস পাড়া জেবি স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ বস্ত্রদান কর্মসূচী।
অনুষ্ঠানে ৭০ বছর বয়সোর্ধ্ব মা-বোনদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ৩৬ শান্তিরবাজার মন্ডল বিজেপির সভাপতি দেবাশিষ ভৌমিক। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্যসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
দূর্গাপূজার প্রাকমুহূর্তে বস্ত্র হাতে পেয়ে প্রবীণরা আনন্দ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও সামাজিক কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*