চতুর্থীর দিনে মুখ্যমন্ত্রীর হাত ধরে বহু পূজো প্যান্ডেলের উদ্বোধন ও বস্ত্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || শুক্রবার চতুর্থীর দিনে দক্ষিণ আগরতলার স্বনামধন্য ক্লাব উন্নয়ন সংঘের দুর্গাপূজা প্যান্ডেলের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পূজো প্যান্ডেল উদ্বোধনের পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষের হাতে শাড়ি ও কাপড় তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী, ক্লাব সভাপতি প্রনব সাহা, সম্পাদক ডাঃ পার্থ সরকার, পুজো কমিটির সভাপতি কমল ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। পূজো উদ্বোধনের এই মুহূর্তকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজে ভরপুর হয়ে ওঠে সমগ্র এলাকা।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী রাজধানীর আশ্রম চৌমুহনীস্থিত শতদল সংঘ, শান্তিপাড়াস্থিত ঐকতান যুব সংস্থা, মিলন সংঘস্থিত মৌচাক ক্লাব, স্বামী বিবেকানন্দ ক্লাব, ভট্টপুকুরস্থিত মডার্ন ক্লাব, জয়নগরস্থিত নবদিগন্ত ক্লাব, যুব সমাজ ক্লাব, রামনগরের ব্লাডমাউথ ক্লাব, কুঞ্জবনস্থিত সেবক সংঘের পূজো প্যান্ডেলের উদ্বোধন এবং পূজা পরিক্রমা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*