তালা ভেঙে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার ধর্মনগরে, পুলিশের নেশামুক্ত অভিযান অব্যহত

গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || বিপুল পরিমানে মদ উদ্ধার হলো ধর্মনগরে। পুলিশ জানায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসবের আবহকে নিরাপদ রাখতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে একদল পুলিশ আধিকারিক ও টিএসআর জওয়ানরা পূর্ব বাজার এলাকায় হানা দেন।

সূত্রের খবর, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি দোকানকে কেন্দ্র করে বেআইনি মদের কারবার চলছিল বলে সন্দেহ ছিল। অভিযানে দেখা যায়, একাধিক দোকান বন্ধ রাখা হয়েছে। পুলিশের ধারণা অনুযায়ী, ওই দোকানগুলির ভেতরে প্রচুর পরিমাণ বাংলা মদ মজুদ ছিল। পরে প্রশাসনের নির্দেশে তালা ভেঙে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। যদিও ঠিক কত বোতল বা কেমন পরিমাণ মদ উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি মিনা দেববর্মা জানান, “দুর্গাপূজার সময় শহরের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার মতো কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আজকের অভিযান তারই অঙ্গ।’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*