শারদীয় দূর্গোৎসবে রক্তদান শিবিরের আয়োজন কুলাইতে

আপডেট প্রতিনিধি, কমলাপুর, ২৭ সেপ্টেম্বর || শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে সমাজসেবামূলক উদ্যোগে এগিয়ে এলো কুলাই ব্রিজ সংলগ্ন এলাকার রামরতন পাড়া দূর্গা পূজা কমিটি। শনিবার পূজো প্যান্ডেলে আয়োজিত এক রক্তদান শিবিরে এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত শিবিরে মোট ২১ জন রক্তদাতা মুমূর্ষু রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেন। পূজা কমিটির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিতরা বলেন, উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
পূজা কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে, যাতে উৎসবের আবহ আরও মানবিক হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*