তামাকমুক্ত যুব অভিযান ৩.০ ও রেড রান ম্যারাথনের আয়োজন পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || যুব সমাজকে নেশামুক্ত ও সচেতন করে গড়ে তুলতে পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো “তামাকমুক্ত যুব অভিযান ৩.০” ও রেড রান ম্যারাথন। আগরতলার উমাকান্ত একাডেমি মাঠ থেকে এক র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার, পশ্চিম জেলার স্বাস্থ্য দপ্তরের সিএমও (CMO) সহ অন্যান্য আধিকারিকরা।
এই ম্যারাথনে বিভিন্ন সংগঠন, সংস্থা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অতিথিরা জানান, যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রেখে একটি সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*