আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || আগরতলা থেকে কলকাতামুখী ইন্ডিগো 7203 যাত্রীবাহী বিমানটি টেক-অফের মাত্র ২০ মিনিট পর মাঝআকাশে বড় বিপদের মুখে পড়ে। দুপুর ১২টা ৪০ মিনিটে উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানের পাখায় পাখির ধাক্কা লাগে। এতে বিমানের পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। পাইলটের তৎপরতায় দুপুর ১টা ৫ মিনিটে বিমানটি আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঘটনায় আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত বিমানটি আপাতত বিমানবন্দরে রাখা হয়েছে। শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকে রয়েছেন, তবে এখনো বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে।
