গোপাল সিং, খোয়াই, ১৯ অক্টোবর || খোয়াই রাধানগর অস্থায়ী বাসস্ট্যান্ড এলাকায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয় যখন বাসে ওঠার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করে খোয়াই সুভাষপার্ক আউটপোস্টের পুলিশ। ইনচার্জ রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধৃত ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের ৪ হাজার টাকা, চানাচুর ও একাধিক সিম উদ্ধার করা হয়।
যদিও ধৃতরা দাবি করেছেন তাঁরা ভারতীয় নাগরিক, কিন্তু প্রাথমিক প্রমাণ সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আউটপোস্ট ইনচার্জ রঞ্জিত সরকার। গোটা বিষয়ে তিনি গণমাধ্যমকেও বিস্তারিত অবহিত করেন।
