গোপাল সিং, খোয়াই, ১৯ অক্টোবর || দীপাবলি উৎসবকে ঘিরে খোয়াইবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টানা দ্বিতীয় দিনেও বিশেষ অভিযানে নামে খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ি। অভিযানের মূল উদ্দেশ্য ছিল বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, হেলমেটবিহীন চালক ও বৈধ কাগজপত্রবিহীন মোটরবাইক আটক করে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা।
ওসি রঞ্জিত সরকার জানান, আজকের অভিযানে মোট ৬টি বাইক আটক করা হয়েছে। তিনি আরও বলেন, উৎসবের সময় জননিরাপত্তা বজায় রাখতে আগামী দিনগুলিতেও এই অভিযান অব্যাহত থাকবে।
