কমলপুরে হামলার ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || বৃহস্পতিবার সিভিল সোসাইটির ডাকা বনধকে কেন্দ্র করে ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তিরবাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, তিপ্রা মথার দুষ্কৃতীরা সালেমা ভিডিও অভিজিৎ মজুমদারসহ একাধিক স্থানীয় বাসিন্দার উপর বর্বরোচিত হামলা চালায়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে আনা হয়।
শুক্রবার সকালে আক্রান্তদের দেখতে হাসপাতালে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই বনধ্ বিজেপি’র অন্তর্কোন্দলের প্রতিচ্ছবি। বর্তমানকে কালিমালিপ্ত করার অপচেষ্টা প্রাক্তনের।”
উল্লেখ্য, বনধ চলাকালীন রাজ্যের একাধিক স্থানে অশান্তির খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারির নির্দেশ জারি করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*