আগরতলায় ঐতিহ্যবাহী ‘নিংগোল চাক্কৌবা সেলিব্রেশন – ২০২৫’ অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর || শহরের অভয়নগরের পুঁথিবা দেবতা বাড়িতে শনিবার অনুষ্ঠিত হলো মণিপুরি সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব “নিংগোল চাক্কৌবা সেলিব্রেশন – ২০২৫”। ভাই-বোনের স্নেহ, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের প্রতীক এই উৎসবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ দাস এবং সহ-সম্পাদিকা পাপিয়া দত্ত।
অনুষ্ঠানে অতিথিরা মণিপুরি সমাজের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, “নিংগোল চাক্কৌবা শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, এটি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে।”
সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী মণিপুরি খাদ্য পরিবেশন এবং হাস্যোজ্জ্বল আড্ডায় মুখরিত ছিল পুরো পরিবেশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন—এই সুন্দর উৎসব মণিপুরি সমাজের ঐক্য ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*