জিবি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর || ত্রিপুরার রাজপরিবারের উত্তরাধিকারী ও তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মণ শনিবার জিবি হাসপাতালে গিয়ে সাম্প্রতিক নৃশংস হামলায় আহতদের সঙ্গে দেখা করেন ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এদিন তিনি বলেন — “বিডিও অভিজিৎ মজুমদারকে আমি গত বছর থেকেই চিনি। তিনি অন্যতম সেরা এক কর্মকর্তা, যিনি গত বছরের বন্যার সময় অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমি মনে করি, আমরা একসাথে বহু কিলোমিটার হেঁটেছিলাম পাহাড়ি সেইসব এলাকায়, যেগুলো রাজ্যের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল।”
প্রদ্যোত দেব বর্মণ ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা ও তাঁর বড় ভাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
সহিংসতার ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি বলেন — “যখন মানুষ হিংসার পথ বেছে নেয়, তখন গোটা রাজ্য তার ক্ষতির শিকার হয়। আমি সমস্ত ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*